শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁয়ের হরিপুরে আত্মীয়র বাড়িতে ঘুরতে এসে ধর্ষণের শিকার এক নারী, গ্রেপ্তার -৩

Reporter Name / ২০৪৩ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১:০৩ অপরাহ্ণ

 

মোহাম্মদ মিলন আকতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩ নং বকুয়া ইউনিয়নের রুহিয়া চাপধা গ্রামে স্বামীর সঙ্গে বন্ধুর বাড়িতে বেড়াতে আসে বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়ার এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ঐ নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শনিবার (২০ আগষ্ট) হরিপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান(২০) চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাত(১৯), ও চাপধা গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ(১৯)। তদন্তের স্বার্থে বাকি দুইজনের নাম না প্রকাশে অনুরোধ রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া এলাকার ওই নারী দুই সন্তানের জননী।গত শুক্রবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে চারটার দিকে, তিনি রুহিয়া চাপধা এলাকা স্বামীর বন্ধুর বাড়ি থেকে রাণীশংকৈলে বোনের বাড়িতে যাওয়ার পথে, আনুমানিক বিকাল সাড়ে চারটা দিকে , উপজেলার কামারপুকুর অটো স্ট্যান্ড হইতে ঐ নারী কে (২৮) অপহরণ করে, বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পুর্ব উত্তর পাশে আনোয়ার মাস্টারের আম বাগানের ভিতরে নিয়ে যায় এবং তার ছেলে মাসুম(৭) এর গলায় ছুড়ি ধরে জিম্মি করে বিবস্ত্র করে গণধর্ষণ করে ।

আনুমানিক রাত সাড়ে ১২ সময় ধর্ষকরা ঐ নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ধর্ষক ফজলুর রহমানকে আটক করে ৯৯৯ ফোন দেয়। ফজলুর রহমান ও ভিকটিমের ভাষ্যমতে হরিপুর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরো দুই ধর্ষক রিসাত ও আকাশকে আটক করে। ঐ নারী হরিপুর থানায় গিয়ে মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার ওসি(তদন্ত) জানান, মামলা হয়েছে। ৫ জন আসামি মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST