মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি। / ১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনতাই ও নগদ টাকা-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদ মিয়া (৩৯)। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দুই শতক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা জোরপূর্বক জমি কিনতে চাপ দিয়ে আসছিলেন। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই বিকেল প্রায় ৫টার দিকে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে অভিযোগকারীর মা জাহানারা বেগম, স্ত্রী রুজিনা বেগম, ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা বেগম, ভাতিজি শামীমা আক্তার ও মেয়ে জান্নাতী বেগম আহত হন। আহতদের মধ্যে শামীমা আক্তারের হাত ভেঙে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় অভিযোগকারীর মেয়ের গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, শ্লীলতাহানি এবং শয়নকক্ষ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ১২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির অভিযোগও করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। গাইবান্ধা সদর থানা জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST