সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জের পুরস্কার অর্জন।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী

বিশেষ প্রতিবেদকঃ / ৯ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ

  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি এলাকার বন্যাদুর্গত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে আলজেরিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী। মানবিক সংহতি ও সহমর্মিতার অংশ হিসেবে তিনি শনিবার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠপর্যায়ে ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিদেশি কূটনীতিকদের মধ্যে রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানীই প্রথম। তাঁর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ত্রাণ বিতরণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিজেন্ট হোম লিমিটেডের চেয়ারম্যান ও আলজেরিয়া–বাংলাদেশ বিজনেস ফোরামের চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ ফরহাদ উদ্দিন সোহেল। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলজেরিয়া দূতাবাসের লিয়াজোঁ কর্মকর্তা এ.কে.এম. সাইদাত হোসেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), ডাঃ মোহাম্মদ ইয়াকুব, শিক্ষক মোঃ নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণ শেষে রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, মানবিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আলজেরিয়া সরকারের অঙ্গীকারের অংশ। তিনি আলজেরিয়া সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভবিষ্যতেও বিভিন্ন ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ত্রাণপ্রাপ্ত মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আলজেরিয়া সরকার এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ প্রতিবেদকঃ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি এলাকার বন্যাদুর্গত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে আলজেরিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী। মানবিক সংহতি ও সহমর্মিতার অংশ হিসেবে তিনি শনিবার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠপর্যায়ে ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিদেশি কূটনীতিকদের মধ্যে রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানীই প্রথম। তাঁর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ত্রাণ বিতরণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিজেন্ট হোম লিমিটেডের চেয়ারম্যান ও আলজেরিয়া–বাংলাদেশ বিজনেস ফোরামের চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ ফরহাদ উদ্দিন সোহেল। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলজেরিয়া দূতাবাসের লিয়াজোঁ কর্মকর্তা এ.কে.এম. সাইদাত হোসেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), ডাঃ মোহাম্মদ ইয়াকুব, শিক্ষক মোঃ নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণ শেষে রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, মানবিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আলজেরিয়া সরকারের অঙ্গীকারের অংশ। তিনি আলজেরিয়া সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভবিষ্যতেও বিভিন্ন ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ত্রাণপ্রাপ্ত মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আলজেরিয়া সরকার এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST