বাংলাদেশ ক্যাপিটাল বাংলাদেশ -এর উদ্যোগে ২৪ জুলাই ২০২৬ ইং, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত দি কিচেন রেস্টুরেন্ট (৩য় তলা ও লিফট -৩), ৯১ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, ঢাকায় “শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় সংগীত ও থিম সং পরিবেশন করার পর ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। “সম্পদই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে ক্যাপিটাল বাংলাদেশ -এর নির্বাহী পরিচালক এস এম দেলোয়ার জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংগঠক এস এম গোলাম সারোয়ার; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি, ব্যবসায়ী ও সফল সংগঠক শাহ্ কামাল আহমদ; সফল নারী উদ্যোক্তা ও সংগঠক সানজিদা খান; সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীনূর আজিজ, সবুজ রায়, সুমনা রহমান, তফুরুন নেছা লাবনী, কানিজ রোকসানা আক্তার তুহিন, আরমান আরা করবী, আল কাওছার জাহান শেলী, কবিতা খানম, দিনাত জাহান ইভা, লিপি ইয়াসমিন, আসমানী গুলতেকিন, তাসনিয়া মারুফ সুমি, জান্নাতুন ফেরদৌসী, রোকসানা আক্তার, মোসাঃ জান্নাতুল ফেরদাউস; উদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালক ও সার্বিক তত্বাবধায়ক ছিলেন তাসনিয়া মারুফ সুমি, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম দেলোয়ার জাহান, উদ্যোক্তা, ব্যবসায়ী, সম্পাদক, প্রকাশক, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব, শতাধিক গ্রন্থের প্রণেতা ও নির্বাহী পরিচালক, ক্যাপিটাল বাংলাদেশ। আলোচনা সভায় বর্তমান বাজারে শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করার বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্যের আমদানি-রপ্তানিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে সরকার এবং নিরাপত্তা ও অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বাজার তদারকি ও মনিটরিং করে শিল্প ও বাণিজ্যের গুণগত মান বজায় এবং ক্রয় ক্ষমতার মাঝে সচেতনতা তৈরি, খাদ্যে ভেজাল, কালোবাজারি, সিন্ডিকেট এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা প্রদানের উপর জোর দাবি দেওয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিল্প, বাণিজ্যের বৈশ্বিক প্রভাব যেন বাংলাদেশে পড়তে না পারে এবং বৈষম্যহীন বাজার ব্যবস্থা গঠনে ক্রেতা-বিক্রেতার সমন্বয়ে ক্রয়-বিক্রয় সেবা ন্যায্য মূল্যে প্রদান করা সম্ভব হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ, শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে যেন প্রভাব না পড়ে। সবশেষে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।