সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ Logo সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন Logo খানসামার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে প্রিন্সিপাল সাজ্জাদুর গ্রেপ্তার Logo স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়  ডাঃ শফিকুর রহমান  Logo নিখোঁজ সংবাদ Logo খানসামায় দুর্যোগপীড়িতদের সহায়তা, এতিমখানায় অনুদান ও শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ করেন হুইপ Logo নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় তার পরিবার Logo তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার Logo ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত Logo মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়  ডাঃ শফিকুর রহমান 

শামীম তালুকদার, নেত্রকোণা  ঃ / ৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ

 জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এমপি বলেছেন, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। এ দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়। এ দেশের এক ইঞ্চি জায়গা কেন একটা বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেবো না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি আমরা সবাই দেশপ্রেম ও ঈমানী শক্তি নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে যাবো।  তিনি  শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  তিনি আরো বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে। আমরা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ নয়, নির্মুলের জোর দাবি জানাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মানে  কিছুটা দাবিয়ে রাখা। আমরা তা চাই না, আমরা চাই সমাজ থেকে একেবারে নির্মুল করতে। মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে। সংসদে সেদিন একজন সদস্য বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর এলাকা দিয়ে, উনি জানেন না? কারা এর সাথে জড়িত। আমরা দেখতে চাই তার মন্ত্রণালয়ের দায়িত্বটা তিনি তার বাড়ি থেকেই শুরু করবেন। নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের  সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান,  জেলা  শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোণা পৌর জামায়াতে নায়েবে আমীর, আবুল হোসেন তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST