রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিখোঁজ সংবাদ

 বিশেষ প্রতিবেদকঃ / ২৭২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছর বয়সী এক শিশু। নিখোঁজ শিশুটির নাম মোসাম্মত ইয়াসমিন আক্তার। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ জুন ২০২৬ (রবিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বালুছড়া জিলানী মসজিদ সংলগ্ন গার্মেন্টস মাঠে খেলতে যায় ইয়াসমিন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, ইয়াসমিনের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ভাটিকাশর গোরস্থানের পেছনে। তার বাবা মো. মোতালেব ভূঁইয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। পরিবারের সঙ্গে এই প্রথম চট্টগ্রামে বেড়াতে আসে ইয়াসমিন। নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা ও ভাই নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। *যোগাযোগ:* *মো. মোতালেব ভূঁইয়া (শিশুটির বাবা)*মোবাইল: ০১৮১২-৫৪০২৮৩ *মুন্নাফ বেপারী (শিশুটির দাদা)*মোবাইল: ০১৩২২-১৩৭৮৪৭ *বিশেষ অনুরোধ:*মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার বা একটি তথ্য হয়তো একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST