মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

TEER এঁর প্রচারণা কলেজ ক্যাম্পাস সংলগ্ন গাছগুলো থেকে ফুল ছিঁড়বেনা

Reporter Name / ২২৯৪ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪:১৫ পূর্বাহ্ণ

 তৌফিক এলাহী বগুড়া প্রতিনিধিঃবগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বাগানের ফুল না ছিঁড়তে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর থেকে সচেতনতামূলক প্রচারপত্র টাঙ্গানো হয় । ফুল বা পুষ্প হল উদ্ভিদের বিশেষ একটি মৌসুমী অঙ্গ যা উদ্ভিদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ফুল সৌন্দর্যের জন্য জনপ্রিয় । ফুল থেকে উদ্ভিদের ফল হয় ।ফুল উদ্ভিদের সবচেয়ে দৃষ্টি নন্দন অংশ । পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের মধুর কোনো তুলনা নেই।আর বর্তমানের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ফুটে আছে বাহারি রকমের ফুল। সাম্প্রতিক সময়ে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ফুল ছেঁড়া এবং তা হাতে নিয়ে ছবি তোলার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে । ফুল না ছিঁড়তে অনুরোধ করলে তীর কর্মিদের উপর অনেকে ক্ষীপ্ত হয়েছেন, আক্রমণ করে বসেছেন । ফুল ছেঁড়ার মাত্রা এতো ব্যাপক আকার ধারণ করেছে যে তা অনেক গাছের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে (ছবিতে আংশিক)। ফুল না ছিঁড়তে এবং সচেতনতা তৈরি করতে TEER- শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর আজ রবিবার কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক প্রচারপত্র লাগিয়েছে। পরিবেশবাদী সংগঠন তীর এর সহ সভাপতি সাব্বির আহমেদ সাকিল বলেন, হাজার বছর ধরে ফুল সৌন্দর্যের প্রতীক হিসেবে সমাদৃত । ফুল পরিবেশকে সুন্দর রাখে। ফুল আমাদের পরিবেশেও অনেক বড় অবদান রাখে । পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের মধুর কোনো তুলনা নেই । ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় । গাছে গাছে মৌমাছি, প্রজাপতিরা ফুলের মধু খেয়ে জীবনধারণ করে থাকে । ফুলে ফুলে উড়ে পরাগায়ণ ঘটায় । ফুল থেকে ফল সৃষ্টিতে ভূমিকা রাখে । আবার ফুলকে সবসময় ভালবাসার প্রকাশ মাধ্যম হিসেবে ধরা যায়। তবে এটা গাছেই সৌন্দর্য শোভা পায় মানুষের হাতে না । আসুন আমরা সচেতন হই ।পরিবেশের ভারসাম্য রক্ষায় অযথা ফুলকে নষ্ট না করি । কলেজ ক্যাম্পাসকে আরো সৌন্দর্যমণ্ডিত করি । এ বিষয়ে তীর এর সাধারণ সম্পাদক মোঃ রিফাত হাসান আরো জানান “ আমরা বিগত কিছুদিন থেকেই কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বহিরাগতদের হাতেও ফুল ছেঁড়া, গাছের ক্ষতি করার বিষয়টি আমাদের মর্মাহত করে । যদিও তীর এর পক্ষ থেকে বছরের বিভিন্ন সময়ে ক্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং ক্যাম্পেইনে আমরা কলেজের পরিবেশ পরিচ্ছন্নতা, গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নবাগত ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরি। কিন্তু করোনা মহামরী চলাকালে কলেজ বন্ধ থাকায় স্বল্প পরিসরে এমন ক্যাম্পেইন পরিচালনা করতে হয়েছে। তাই নবাগতদের মাঝে পরিবেশ ভাবনা ছড়িয়ে দেয়ার বিষয়টি পরিচালনায় তীর কতৃক পরিচালিত ক্লাস ক্যাম্পেইন কতটুকু গুরুত্ব বহন করে তা হঠাৎ ছাত্র-ছাত্রীদের আচরণগত এই পরিবর্তনই প্রমাণ করে। তবে আমরা আশাবাদী, কলেজের চলমান পূর্ণাঙ্গ কার্যক্রমের মাঝে ও করোনার স্বাভাবিক পরিস্থিতি অব্যাহত থাকলে তীর এর ক্যাম্পাস ভিত্তিক সচেতনতা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা যাবে। যাঁর ফলে সামনের দিনগুলোতে আরো অধিক সংখ্যক মানুষকে সচেতন করা যাবে” আসুন ফুল ছেঁড়া থেকে বিরত থাকি, ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST