সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্টিত

Reporter Name / ১১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:১১ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে চট্টগ্রাম জালালাবাদ ২নং ওয়ার্ড এর কাউন্সিলের সাহেদ ইকবাল বাবুর মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ জুলাই) কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড দৈনিক সমাজকন্ঠ পত্রিকার অফিসে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নেতা জসীম উদ্দিন চাষী’র সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক নেতা ও সংগঠক সোহাগ আরেফিন, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও যমুনা টিভি, কুমিল্লা জেলার ব্যুরো চীফ রিপোর্টার খোকন চৌধুরী মানবাধিকার সাংবাদিক সহায়তা সংস্থা (মাসাস)- এর চেয়ারম্যান মির্জা ফসিউদ্দিন আহম্মেদ আরও উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলার বাংলাদেশ সাংবাদিক সমিতির তৌহিদুল ইসলাম, দৈনিক দেশবাংলা পত্রিকার রিপোর্টার যুবরাজ, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এ এইচ পারভেজ, কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার শাখাওয়াত হোসেন, সাংবাদিক রানা, অপু, নাদিম প্রমুখ। উক্ত প্রতিবাদ সভায় জুয়েল খন্দকার এর নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন জুয়েল খন্দকার শুধু সাংবাদিক ই নয় সাংবাদিক সংগঠন এর নেতা হিসেবে সারা বাংলাদেশে পরিচিত, সাংবাদিকদের সুখে-দুঃখে মামলা হামলার শিকার হলে সর্বদা তিনি পাশে থেকেছেন। তাছাড়া জুয়েল খন্দকার দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দেশবাংলা পত্রিকার ডেস্ক ইনচার্জ, ও সাপ্তাহিক দেশপত্র পত্রিকার সিটি সম্পাদক হিসেবে কর্মরত রয়েছে অন্য পত্রিকায় কেন কাজ করতে যাবেন? সে নিজেই সাপ্তাহিক দেশপত্র পত্রিকা সম্পাদনা করেন, তাহলে কোন উদ্দেশ্য বলে তাকে তথাকথিত সূর্যোদয় পত্রিকার রিপোর্টার বানিয়ে মামলা দায়ের করা হলো এই নিয়ে আমরা ক্ষোভ নিন্দা প্রকাশ করছি এবং অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবী করে সঠিক তদন্তের মাধ্যমে কাউন্সিলর বাবুর নিঃশর্ত ক্ষমার দাবি জানান নেতারা অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন সাংবাদিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST