বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

Reporter Name / ১৩৪৭ Time View
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলা আ”লীগের সাবেক সহ-সভাপতি ডা: মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাবেক সহ-সভাপতি রাজু আহম্মেদ মহির, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল ইসলাম ফটিক, উপজেলা তাতী লীগের আহবায়ক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা রকিবুল হাসান রুকন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা খুনি মোস্তাকের নেতৃত্বে জাতিকে মেধা শুন্য করতে জাতিয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যা করে। ওই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবী জানান। উক্ত আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST