শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করার ঘোষণা-বিএমইউজে”র মানববন্ধন

Reporter Name / ১২৫৩ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ ছাগলকান্ডে দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি সাংবাদিকদের বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে বিএমইউজে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ আরো বলেন নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকী সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় সম্মানহানীর জন্য ক্ষমা না চাইলে লায়লা কানিজ লাকীর বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে মামলা দায়ের করা প্রয়োজন বলে উল্লেখ করেন, এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় ২৮ বিঘা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে; এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে চারটি ফ্ল্যাট। এসকল অবৈধ অর্থে উপার্জিত সম্পদ ছাড়াও রয়েছে নামে বেনামে জ্ঞাত আয় বহিভূত সম্পদ যা দুদক তদন্ত করে উদঘাটনের উদ্যোগ নিয়েছে, এসকল সম্পদ দ্রুত জব্দ করার আহবান জানান। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক তিনি তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রী সন্তানের মত দেশ ছেড়ে যাতে পালাতে না পারেন সেই দিকে আইনি দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহবান জানান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, কিশোরগঞ্জ জেলা বিএমইউজে সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, মহানগর সাধারণ সম্পাদক তসলিম সরকার, ফেনী জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিজয় টিভি প্রতিনিধি, বিএমইউজে নেতা শিমুল খান, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম যুবরাজ, নিয়ামুল হাসান নিয়াজ, এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল সভাপতি আলী আশরাফ আকন্দ, বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ সভাপতি খাইরুল আলম রফিকসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST