বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় মৈমনসিংহ গীতিকা’ র শতবর্ষ পালন করলো ‘ঐতিহ্য নেত্রকোণা

Reporter Name / ১৩৭৬ Time View
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:০৫ পূর্বাহ্ণ

‘ বুলবুল আহমেদ, নেত্রকোণা নেত্রকোণায় মৈমনসিংহ গীতিকা’ র শতবর্ষ পালন করেছে ‘ঐতিহ্য নেত্রকোণা’ নামের সংগঠন। শনিবার ( ৪ নভেম্বর ) বিকাল ৩টায় নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মৈমনসিংহ-গীতিকা’র শতবর্ষ উপলক্ষে ‘ঐতিহ্য নেত্রকোণা’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ‘ঐতিহ্য নেত্রকোণা’ ‘ঐতিহ্য’ নামে একটি ষান্মাসিক সাহিত্য সাময়িকী প্রকাশ করে। ঐতিহ্য নেত্রকোণার প্রধান সমন্বয়ক এড. এম এ হান্নান রঞ্জনের সভাপতিত্বে এবং ঐতিহ্য নেত্রকোণা’র সমন্বয়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোণা’র উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির। কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ঐতিহ্য নেত্রকোণা’র সমন্বয়ক আনোয়ার জহির লিটন, মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভাষাচিন্তক ও উত্তর উপনিবেশিক তাত্ত্বিক ফয়েজ আলম, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিধান চন্দ্র মিত্র ও খরিচা উচ্চ বিদ্যালয় সদর ময়মনসিংহের সহকারী প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া ফকির, মূল প্রবন্ধ পাঠ করেন ঐতিহ্য নেত্রকোণা’র যুগ্ম প্রধান সমন্বয়ক গবেষক, লেখক, সাহিত্যিক ও কবি এমদাদ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ঢাকা রিপোর্ট টুয়েন্টি ফোর এর সম্পাদক রাজু আহমেদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ঐতিহ্য নেত্রকোণা’র সমন্বয়ক অধ্যাপক পূরবী সম্মানিত, রাখাল বিশ্বাস, শাহ মাহ্তাব ফকির, মোখলেসুর রহমান ভাসানী, রতীশ মজুমদার উজ্জ্বল, আনোয়ার জহির লিটন, শামীম তালুকদার, মো.হাবিবুর রহমান, সুস্থির সরকার, দেলোয়ার হোসেন মাসুদ, নেত্রকোণার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST