মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। Logo অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়ালেন, শার্শার যুবদল নেতা কবির হোসেন  Logo সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন। Logo সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বেনাপোলে হস্তান্তর

Reporter Name / ২৪৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩:৫৫ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান,বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে।

জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে আইনী সহয়তা দিতে।

বুধবার সন্ধ্যা ৬ টার সময় তাদের ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসারা হলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ আহম্মেদ আলীর ছেলে ইসমাইল (৩৫), সোহেল রানা (৩৫) আলামিন (৩০), শফি আলম (২৬), আব্দুল হামিদ (৩১), সোহেল (২৫), আশিক শেখ (৩০) ও ফজলু রহমান (২৭)।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যায়। এরপর তারা ৮ থেকে ১২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান,পাচারের শিকার বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসময় কেউ যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহয়তা চায় দেওয়া হবে জানান এ এনজিও কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST