বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হেড লাইন :ক্যাম্পেইনের প্রথম দিন করোনার বুস্টার ডোজ নিয়েছেন ১২ লাখ মানুষ।

Reporter Name / ২০৩১ Time View
Update : রবিবার, ৫ জুন, ২০২২, ২:৪০ পূর্বাহ্ণ

মো:সাব্বির হোসেন রনি। প্রতিনিধি :গাইবান্ধা জেলা। প্রতিবেদন: দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন। আগামী ১০ জুন পর্যন্ত এক সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ক্যাম্পেইনের প্রথম দিন শনিবার (৪ জুন) সারা দেশে ১২ লাখ ৯ হাজার ৪৭৭ জন মানুষ বুস্টার ডোজ পেয়েছেন। ফলে এ পর্যন্ত মোট ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৮১০ জন মানুষ এসেছে বুস্টার ডোজ পেযেছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্যে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, বিশেষ ক্যাম্পেইনের এ সময়ে এক কোটির ওপরে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় চার কোটি মানুষ এখনও অপেক্ষমাণ রয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সারা দেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। ‘বুস্টার ডোজ সপ্তাহ’ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন। এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। অধিদফতর জানায়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য আপনার টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। নিকটবর্তী যেকোনও কেন্দ্রে গেলেই পাওয়া যাবে বুস্টার ডোজ। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন প্রদানের স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST