বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সৈয়দপুরে আনারসের জোড়া এখন ৪০০ টাকা। সঞ্জয় দাস,

Reporter Name / ২৩৪৪ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ২:২৭ পূর্বাহ্ণ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে উপজেলায় আনারসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেশি থাকায় সৈয়দপুরের হাট-বাজারগুলোতে আনারসের দাম এখন আকাশচুম্বী। ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। সৈয়দপুরে শহরের বিভিন্ন ফল বাজার, আড়ৎ, দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, বড় আকারের এক জোড়া আনারসের দাম হাঁকানো হচ্ছে ৪০০ টাকা। মাঝারি আনারস বিক্রি হচ্ছে প্রতি জোড়া ২৪০ টাকা দরে। অথচ প্রতি বছর এ মৌসুমে বড় আকারের আনারসগুলোর দাম থাকত ৪০-৫০ টাকা। আনারস কিনতে আসা ক্রেতা ইমরান হোসেন সুলতান জানান, বাসায় বেশ কয়েক জনের জ্বর। বাজারে এসেছিলাম আনারস কিনতে। কিন্তু বিক্রেতা প্রতি জোড়া আনারসের দাম চাচ্ছেন ৪০০ টাকা করে। বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, প্রচুর চাহিদা, উৎপাদন কম ও পরিবহন খরচ বেশি পড়ায় দামও বেশি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, এটি ভাইরাস জ্বর। সাত বা ১০ দিনের আগে এ জ্বর শরীর থেকে নামছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন জানান, মূলত মৌসুমি জ্বরকে টার্গেট করে কিছু ব্যবসায়ী বাজার বাড়িয়েছে। আমরা নজরে রেখেছি। যে কোনো সময় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST