মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের গোলটেবিল বৈঠক

Reporter Name / ২২৩৬ Time View
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৬:১৮ পূর্বাহ্ণ

 

সাইদুর রহমান আকাশঃঅদ্য ০২ জুলাই, ২০২২ খ্রিঃ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কর্তৃক আয়োজিত এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অর্থায়নে খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), ভিলেজ কনজারভেশন ফোরাম (ভিসিএফ), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), ডলফিন কনজারভেশন টিম (ডিসিটি), ভালচার কনজারভেশন টিম (ভিসিটি) এবং সেভ ওয়াইফ লাইফ সংগঠন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠনের ৭০০ জন সদস্য অংশগ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিহির কুমার দো, বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক, সুন্দরবন সুরক্ষা প্রকল্প। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক জনাব মোল্যা রেজাউল করিম। ড. আবু নাসের মোহসিন হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা, জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটসহ খুলনা বনাঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল বিষয় উপস্থাপন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা, জনাব নির্মল কুমার পাল। অনুষ্ঠানে সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মফিজুর রহমান চৌধুরী, মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা ও শরীফা রহমান, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST