সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবা সহ সাবেক ইউপি সদস্যের পুত্র গ্রেপ্তার

Reporter Name / ২২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ

 মোঃ মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবা সহ সাবেক ইউপি সদস্যের পুত্র সাদ্দাম (২৬) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ ওরফে তোতার ছেলে। ২৯ জুন দিবাগত রাত ১০. ৪৫ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এস আই মোঃ আব্দুর রাজ্জাক ও তার সহযোগী এসআই আতিকুর রহমান ও এএসআই নাইমুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব ধানশাইলের মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর ইয়াবা ক্রয় -বিক্রয় কালে ১৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাত পরিচয়ে অন্য দুই ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত যুবক সাদ্দামের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান , ৩০ জুন (বৃহস্পতিবার) সকালে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST