সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

Reporter Name / ২৪৯৭ Time View
Update : রবিবার, ১৫ মে, ২০২২, ৩:১৫ পূর্বাহ্ণ

 জুয়েল রানা,ফুলপুর উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার (১৪ মে) দুপুর ২টায় ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। উদ্বোধনী খেলায় ছনধরা ও রামভদ্রপুর ইউনিয়ন অংশ নেয়। পরে রামভদ্রপুর ইউনিয়ন ২-০ গোলে ছনধরা ইউনিয়নকে পরাজিত করে উদ্বোধনী খেলায় বিজয়ী হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, পৌর মেয়র শশধর সেন, ওসি আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছরিন আক্তার, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাশার রাজন, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, সদস্য মাজাহারুল ইসলাম সোহেল, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকোনুজ্জামান, ছনধরা ইউপি চেয়ারম্যান প্রভাষক আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে ফুলপুর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন অংশ গ্রহণ করবে। ২০ মে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, খেলা হচ্ছে সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে একটি নীতি- নৈতিকতা ও মানবিক গুণাবলী সম্পন্ন যুব সমাজ গড়ে তোলা সম্ভব। যারা আগামী দিনে দেশের সম্পদে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST