শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লন্ডনে এনবিসি ইউকের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪৯০ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩:২১ পূর্বাহ্ণ

রনি মিয়া, স্টাফ রিপোর্টার ::সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মত প্রকাশ করার কারণে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের নেতৃবৃন্দের উপর বিগত ৪ঠা জুলাই ২০২২ইং সুনামগঞ্জে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে গত ১১ই আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় পূর্ব লন্ডনের বিসমিল্লাহ রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: আসয়াদুল হক । লিখিত বক্তব্যে বলা হয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীমতের মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে মত প্রকাশ করার স্বাধীনতায় বাঁধা দিয়ে আসছে ।লিখিত বক্তব্যে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয় বিগত ৪ঠা জুলাই ২০২২ইং সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নামে মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ২৫৮/২২ইং। মামলার আসামি হলেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: আসয়াদুল হক,সহ- সভাপতি আলী হোসাইন,সাবেক সেক্রেটারী সৈয়দ মোজাক্কির আহমদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম,শাহিন আহমদ,মো: সাইদুজ্জামান তারেক।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: সৈয়দুল ইসলাম, ইসলাম উদ্দীন, খালেদ খান,ফজল আহমদ, রফিক আহমদ, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST