বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

Reporter Name / ২৬৩৬ Time View
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৩:২৩ পূর্বাহ্ণ

 কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল স্থল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে ৬ টি ভারতীয় ট্রাক আমাদানিকৃত পণ্য সহ ভস্মিভুত ও এক প্যাকেজ আমদানিকৃত ম্যাশিনারী কার্টনে আগুন লেগে ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই ট্রাকে দাহ্য পদার্থ ব্লিচিং পাউডার ছিল। প্রায় দুই ঘন্টা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। অনিয়ম অব্যবস্থাপনার কারনে এরকম অগ্নিকান্ড সংটিত হয়েছে বলে মন্তব্য করেন একাধিক বন্দর ব্যবসায়িরা। শুক্রবার ভোর ৫.০৪ টার সময় বেনাপোল স্থল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালের মধ্যে এ অগ্নিকান্ড ঘটে। ঘটনাস্থলে বেনাপোল স্থল বন্দরের কর্মকর্তাগন ও পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া পরিদর্শন করেন। বেনাপোল সিএন্ড এফ এজেন্ড মুক্তা ট্রেুিডং এর সত্বাধিকারী আব্দুল মুন্নাফ বলেন, খামখেয়ালী পনা ও অব্যবস্থার কারনে এরকম অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। যেখানে অগ্নিকান্ড ঘটেছে সেই স্থানটি একটি টার্মিনাল। এখানে ভারতীয় গাড়ি রাখা হয় বলে নাম হয়েছে ভারতীয় ট্রাক টার্মিনাল। টার্মিনালের মধ্যে রয়েছে আমদানিকৃত অন্যান্য পণ্য। যা রাখার কথা নয়। আবার এসব দাহ্যপণ্য ফাঁকা জায়গায় রাখার কথা থাকলেও তারা এই টার্মিনালের মধ্যে রেখেছে। তিনি আরো বলেন, বেনাপোল স্থল বন্দরের একটি নিজস্ব ফায়ার সার্ভিস টিম রয়েছে। তারা অগ্নি নির্বাপকের কোন কাজ করে নাই। খোজ নিয়ে জানা গেছে তাদের গাড়িতে পানি নেই। এরা আবার বছরের পর বছর বন্দর থেকে বেতন ভাতা ও গাড়ির তেল খরছ নিচ্ছে প্রতনিয়ত। তৌহিদুজ্জামান নামে একজন সিএন্ডএফ কর্মচারী বলেন, যতবার এই বন্দরে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে ততবারই ছুটির দিনে। আজ ও ছুটির দিন। এছাড়া এসব দাহ্যপদার্থ জাতিয় পণ্য কেনই বা এই টার্মিনালে রাখা হয়েছে তাও ক্ষতিয়ে দেখার বিষয়। স্থানীয় একাধিক সিএন্ডএফ কর্মচারীরা বলেন, ভারতীয় যে সব ট্রাকে এজাতিয় পণ্য আসে তা একদিনের মধ্যে বন্দর থেকে খালাস করে নিয়ে যাওয়ার কথা। তারপরও ওই ট্রাকগুলো প্রায় ১৫ দিন এই টার্মিনালের মধ্যে অবস্থান করছে। ট্রাকের চালক ও হেলপাররা ট্রাকের মধ্যে বসে ধুমপান করে থাকে এবং ট্রাকের নীচে রান্নার কাজ করে। সেখানে থেকে আগুন লাগতে পারে বলে তারা মন্তব্য করেন। ফায়ার কর্মী রইজ উদ্দিন বলেন কি ভাবে অগ্নিকান্ড ঘটেছে তা এখন বলা সম্ভব না। এটা তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে। বেনাপোল বন্দরের ট্রাফিক পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এগুলো দাহ্য পদার্থ । এতে পানি লাগলে আগুন ধরে যায় । তবে বৃষ্টি হয়নি । অতিরিক্ত তাপমাত্রার কারনে এরকম অগ্নিকান্ড সংঘটিত হতেও পারে। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন স্থল বন্দরে অগ্নিকান্ড সংঘটিত হওয়ার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও অগ্নিনির্বাপক এর কাজ করছে। বেনাপোল স্থল বন্দও এর উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, কি ভাবে এই দাহ্য পদার্থে আগুন লেগেছে তা তদন্ত করা হবে। তবে এগুলো যেহেতু দাহ্য পদার্থ অতিরিক্ত তাপমাত্রার কারনেও আগুন লাগতে পারে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে বন্দর এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST