সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে Logo যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ!
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

Reporter Name / ১৯৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ-বছরের ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬শত ৩ টাকার নতুন কোন কর আরোপ ছাড়াই প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) বিকেল ৫ টায় পৌরসভার কনফারেন্স সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। বিরামপুর পৌরসভা আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, থানার পুলিশ পরির্দশক (তদন্ত) নওয়াবুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী ফয়জুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী হিসাবরক্ষক রায়হান কবির চপল প্রমুখ। এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণসহ শিক্ষক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, ২০২১ সালের ১৬ই জানুয়ারী নির্বাচনে নির্বাচিত হয়ে ৭ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করি। দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিকের দিক-নির্দেশনায় আমি ও আমার পরিষদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বিরামপুর পৌরসভাকে আধুনিক, উন্নত, বাসযোগ্য, পরিষ্কার পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করছি। তিনি আরো বলেন, এ বাজেট জনবান্ধব ও উন্নয়নের বাজেট। এজন্য বিরামপুর পৌরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ২০২২-২০২৩ অর্থ-বছরের বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়াই রাস্তা-ঘাট, ড্রেন,পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST