বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে ১ম ধাপে টিসিবি’র পণ্য পেলেন ১৫০০ পরিবার

Reporter Name / ২০৬১ Time View
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৯:২৬ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য ”ফ্যামিলী কার্ডের” মাধ্যমে প্রথম ধাপে মুকুন্দপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ১০টায় মুকুন্দপুর ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে ভতুর্কি মূল্যে ‘ফ্যামিলী কার্ডের’ মাধ্যমে এই টিসিবির পণ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অুনষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল, ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মৎস কর্মকর্তা কাওসার হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্যবৃন্দ, সুধীজন, টিসিবির দায়িত্ব প্রাপ্ত ডিলার বাবু হোসেন ও মুকুন্দপুর ইউনিয়নের ভোক্তাভোগীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বিরামপুর উপজেলায় ১৮ হাজার ৮ শ ৫৭ জন ফ্যামিলি কার্ডধারী’র মধ্যে আজ মুকুন্দপুর ইউনিয়নে প্রথম দিনে, ১ম ধাপে ১৫ শ জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, নিম্ম আয়ের কার্ডধারীরা ৪৬০ টাকায় এইসব প্যাকেজের পণ্য ক্রয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST