বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২২৯৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৫:০৫ পূর্বাহ্ণ

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ নানামুখী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ ১০টি উদ্যোগের উপর প্রামাণ্যচিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খাঁন। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST