মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জের পুরস্কার অর্জন। Logo গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ Logo সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন Logo খানসামার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে প্রিন্সিপাল সাজ্জাদুর গ্রেপ্তার Logo স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়  ডাঃ শফিকুর রহমান  Logo নিখোঁজ সংবাদ Logo খানসামায় দুর্যোগপীড়িতদের সহায়তা, এতিমখানায় অনুদান ও শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ করেন হুইপ Logo নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় তার পরিবার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় বিয়ে করে স্বামীর লাপাত্ত্বায় নববধুর আত্নহত্যার চেষ্টা।

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি// / ২৪২৮ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১:২৭ পূর্বাহ্ণ

  বরিশালের বানারীপাড়ায় বিদেশ থেকে ফিরে বিয়ে করেই স্বামীর লাপাত্ত্বায় নববধুর আত্নহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের পর প্রেম প্রনয়ে পরিনত করে ঐ দিন নব বধূর কাছ থেকে বিদায় নিয়ে নিজ বাড়ি যাওয়ার পর থেকে লাপাত্ত্বা রয়েছে স্বামী। উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোঃ কুদ্দুস খানের প্রবাস ফেরত ছেলে আলাউদ্দিন গত ১৪ জুলাই বানারীপাড়া পৌর সভার ০৮ নং ওয়ার্ডের মোঃ দুলাল খান’র মেয়ে সুর্বনাকে কাজির মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে করে। দীর্ঘ ৫ বছর সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর নববধূ নতুন স্বপ্ন দেখে। কিন্তু সূর্বনার স্বপ্ন দৃঃস্বপ্নে পরিনত হয়েছে তার শ্বশুর বাড়ির লোকদের কারনে। কান্না জনিত কন্ঠে সূর্বনা বার বার মুর্ছা যাচ্ছে আর বলছে আমার স্বামীকে এনে দিন। আমার স্বামীকে আমার শ্বশুর বাড়ির লোকজন আটকে রেখেছে। দীর্ঘ ০৫ বছর আলাউদ্দিন সূবর্নাকে বানারীপাড়া পৌর শহরে একটি বাসা ভাড়া করে রেখেছে। বিদেশ থেকে ঘর মালিকের সাথে স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া করে দেয়। সূবর্নার পরিবার সুবর্নাকে বার বার অন্যত্র বিয়ে দিতে চাচ্ছিল কিন্তু আলাউদ্দিন মালয়েশিয়া থেকে নিজেকে শেষ করে দেয়ার হুমকি সহ অনেক বার হাট কেটে মানষিক ব্লাকমেইলিং করেছে সুবর্নাকে। ব্লাকমেইলিং এর পাশাপাশি সম্পর্কের টানে সরলমনা সুবর্না অন্যত্র বিয়ে করে নি। বিদেশ থেকে এসেই আলাউদ্দিন ছুটে আসে সুবর্নার কাছে। কয়েকদিন আসার পর ই তারা কাজির মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের দিন সুবর্নাকে সময় দিয়ে শ্বাশুরির কাছ থেকে বিদায় নিয়ে তার বন্ধুর সাথে চলে যায় নিজ বাড়ি শাখারিয়ায়। যাওয়া থেকে অদ্যবধি স্ত্রীর কোন খোজ খবর নিচ্ছে না স্বামী আলাউদ্দিন। স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করে ও যখন কোন সংবাদ পাচ্ছে না তখন পুরোপুরি ভেঙ্গে পরে সুর্বনা। স্বামী আলাইদ্দিনের মোবাইলে বার বার কল দিয়ে না পেয়ে আত্নহত্যার চেষ্টা করে সুর্বনা। বর্তমানে দিক বিদিক শূর্ন্য স্ত্রী সুবর্না যেকোন দূর্ঘটনা ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST