বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বন্যার্ত মানুষের মাঝে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর ত্রাণ বিতরণ

Reporter Name / ২০৫৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৮:২৩ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা বানভাসিদের মাঝে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দুর্গাপুর ও কলমাকান্দার মানুষজন বলছেন এরকম বন্যা বিগত ৩০ বছরের ইতিহাসে তারা দেখেন নাই। হঠাৎ বৃষ্টিতে, চোখের পলকে এরকম ভয়াবহ বন্যা তারা দেখেননি।বন্যায় বাড়ীঘর বিলীন,ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি তারা এভাবে আর দেখেননি। কামারখালী ও শিবগঞ্জ বাজারের প্রায় কোটি টাকার মালামাল ভেসে গেছে সোমেশ্বরীর নদীতে। এছাড়া ফসলের জমিসহ, বীজতলা,সবজি বাগান,পুকুরের চাষ করা মাছের ঘের বানের জলে ভেসে গেছে। শিবগঞ্জ বাজারের ধান ও চালের আড়তদারের দাবি সারাদিন যা বেচাকেনা করছেন, সেই ক্যাশ টাকাও দোকানে ছিল, সকালে এসে দেখেন কিছুই নাই ;দোকান -সিন্দুক সবই সোমেশ্বরী নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। সাবেক এমপি,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মোশতাক আহমেদ রুহী বলেন,রবিবার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় নিজ গ্রামের বাড়ীতে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে তিনি বানভাসিসহ হতদরিদ্রদের মাঝে ত্রাণের পাশাপাশি ১ টি মেডিকেল টিম ও জনস্বার্থে কাজ করছেন অত্রাঞ্চলে।তিনি ৩ টি ট্রলারে ও স্পীড বোটে করে তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ত্রাণসামগ্রী বিতরণ করছেন বলে জানিয়েছেন। বন্যার্ত মানুষের জন্য মোশতাক আহমেদ রুহীর ব্যক্তিগত এবং পারিবারিক অর্থ্যাৎ তার ভাই -বোনের ক্ষুদ্র প্রয়াসে, নগদ অর্থ সহায়তা, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ঔষধ দিচ্ছেন। রুহীর বড় বোন দুর্গত মানুষের জন্য অস্ট্রেলিয়া থেকে নগদ অর্থ পাঠিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST