শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বগুড়ার সরকারি আজিজুল কলেজে বহিরাগতদের ছুরি আঘাতে আহত এক

Reporter Name / ২৫২৬ Time View
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সরকারি আজিজুল কলেজে বহিরাগত ২ই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এসময় এক ব্যক্তি ছুরিকাহতসহ ২ই জন আহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৩ টার দিকে আজিজুল হক সরকারি কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কলেজ প্রশাসন ও ছাত্রলীগ নেতাকর্মীরা অজয় নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে৷ আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন, শহরের পুরান বগুড়া এলাকার আলাউদ্দিনের ছেলে আসাদ মিয়া (১৮) ও অব্দা গেট এলাকার রুহুল আমিনের ছেলে তুষার আহম্মেদ (২৩)। এরমধ্যে আসাদ ছুরিকাঘাতে আহত হয়েছেন। বিষয়গুলো নিশ্চিত করেছেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মন্ডল। ঘটনার বরাত দিয়ে কলেজ ছাত্রলীগ নেতা কাওসার আহম্মেদ জয় জানান, দুপুর ২ টার দিকে দুইজন ছেলে একটি মেয়েকে নিয়ে বিজ্ঞান ভবনের সামনে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলো। কিছুক্ষণ পরে ১৫ থেকে ২০ জন বহিরাগত ছেলেপেলে দুই গ্রুপে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর সেই মেয়ের উপস্থিতিতেই দুইজন ছেলে একটি গ্রুপের সাথে হয়ে আরেক গ্রুপের সাথে মারামারি শুরু করে।ঘটনাটি দেখে আমরা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেই। এরপরে দুপুর ৩ টার দিকে আবারও তারা হুটহাট করে এসে সংঘর্ষ বাধায়। পরে অধ্যক্ষ স্যারসহ আমরা আহতদের উদ্ধার করি। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মন্ডল জানান, কলেজ প্রশাসন ঘটনায় জড়িত সন্দেহে আমাদের কাছে একজনকে সোপর্দ করেছেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব৷ সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, বহিরাগতরা ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। তবে কি কারণে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমরা এখনও নিশ্চিত নয়। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST