রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলের হাতে বাবা খুন,পুলিশের চাঞ্চল্যকর তথ্য।

Reporter Name / ২৪৮৯ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গাইবান্ধার সাদুল্যাপুরের বৈষ্ণবদাস গ্রামের মো. জাহিদুল ইসলাম নিজেই অন্যদের সাথে মিলে তার বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করেছেন। পিবিআই তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাইবান্ধা পুলিশ সুপার এ আর এম আলিফ সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেন জাহিদুল ইসলাম। সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানেরও অভিযোগ করেন। ২০১৮ সালের ৪ মে সকালে জাহিদুল ইসলামের বাবা মো. সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে এই ঘটনার সাথে পাঁচ প্রতিবেশী নয়, তার নিজের ছেলে জাহিদুল ও একই এলাকার জামাত আলী, আব্দুল মান্নাফ, আবুদল আজিজ জড়িত। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সুপার আরও বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই চার আসামি সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে গেলেও পরদিন কৌতূহলবশত বাঁশ ঝাড়ে ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে ফেললে তারা বাদশাকে আশঙ্কাজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এরপর ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেন। সংবাদ সম্মেলন চলাকালে নিহতের ছেলে জাহিদুল ইসলাম ও আরেক আসামি আব্দুর আজিজকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST