বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

Reporter Name / ২৫৬৯ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ২:৫৩ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্রাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। জিও নিউজের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ।রবিবার (৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্টকে এই পরামর্শ দেয়ার কথা জানান ইমরান খান।সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়ে প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে ইমরান লিখেছেন, এখন অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ক্ষমতায় চায়।সবাইকে অভিনন্দন জানিয়ে ইমরান বলেন, ‘শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার।জাতির সামনেই ‘বিশ্বাসঘাতকতা’ করা হচ্ছিলো জানিয়ে তিনি বলেন, ডেপুটি স্পিকার জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়ার পর ‘উদ্বিগ্ন’ অনেকের কাছ থেকে বার্তা পেয়েছি।চিন্তার কিছু নেই জানেয়ে তিনি বলেন, আল্লাহ পাকিস্তানের ওপর নজর রাখছেন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। দেশের ভবিষ্যৎ কী হবে তা কোনো দুর্নীতিবাজ শক্তি ঠিক করবে না। সংসদ ভেঙে গেলে পরবর্তী নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া শুরু হবে।পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী ফারুখ হাবিব এক টুইটাবার্তায় জানান, দেশের সংবিধান অনুযায়ী বিধানসভা ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন হবে।এর আগে রবিবার অধিবেশন শুরুর পরপরই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো বিদেশি শক্তিকে দেশের নির্বাচিত সরকারকে উৎখাতের সুযোগ তৈরি করে দেয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST