শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার চল্লিশায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ঃআহত ১০

Reporter Name / ২৭০৯ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ

 

 

 

শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ
নেত্রকোণা -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপার মারা গেছেন।
সোমবার (২৩মে) ভোর সোয়া ৫ টার দিকে নেত্রকোণা -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন —তারা হলেন, বাসের ড্রাইভার ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের বারিগ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে সবুজ মিয়া ও হেলপার সুনামগঞ্জের ধর্মপাশার রাজনগর এলাকার চান মিয়ার ছেলে সোহেল মিয়া।
আহতদের নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্হল পরিদর্শনে থাকা অবস্হায় নেত্রকোণা মডেল থানার এস আই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্হানীয়রা জানান,সোমবার ভোরে সোয়া ৫ টায় চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।
পরে ময়মনসিংহ থেকে পুলিশের ক্রেন এসে বাস ও ট্রাক উদ্ধার করে। এদিকে ঘটনার পর সকাল ৯ টা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST