বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় বন্যা বিধ্বস্তদের মাঝে সাংবাদিকদের খাদ্য বিতরণ

Reporter Name / ২৫১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় বন্যাদুর্গত ঘরবাড়ি বিধ্বস্ত বানভাসি প্রায় ১ হাজার লোকের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। বেলাবো প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করলে ময়মনসিংহ ও নেত্রকোণা বিএমএস এফ সাংবাদিক নেতৃবৃন্দ ও স্হানীয় চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ)এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বেলাবো প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ ও স্হানীয় চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। রান্না করা খাবার বিতরণকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন নিলু, ময়মনসিংহ জেলা বিএম এস এফ এর সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, সদস্য কামরুজ্জামান কামরুল, নেত্রকোণা জেলা বিএমএসএফ সদস্য মহিউদ্দিন তালুকদার, এশিয়ান টিভি প্রতিনিধি আল-আমিন, আব্দুস সামাদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল,সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ,সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক,সহ-সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, সদস্য মোঃ হানিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ বানভাসিদের মাঝে খাবার বিতরণের পূর্বে সাত শহীদ মুক্তিযোদ্ধার সমাধি জিয়ারত করেন বিএম এস এফ ও বেলাবো প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক বানভাসিদের বিধ্বস্ত বাড়ী – ঘর পূণ ঃ নির্মাণের জন্য সরকারসহ দানশীল বিত্তবানদের এগিয়ে আসার জন্য মানবিক সহায়তার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST