বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিহত অজয়ের মা পাপিয়া রানীকে ৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড.দিদার উল আলম।

Reporter Name / ২৫৪২ Time View
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৪:২৩ পূর্বাহ্ণ

মাসুদ শিকদার
জেলা প্রতিনিধি নোয়াখালী।

ট্রাকচাপায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারকে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নিহত শিক্ষার্থীর মা পাপিয়া রানী দাসের হাতে অনুদানের চেক তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
তিনি বলেন, ‘অকালে একটি তাজা প্রাণ ঝরে গেলো। তার স্মৃতি ভোলার মতো নয়। অজয়ের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর যেন কোনো তাজা প্রাণ এভাবে অকালে ঝরে না যায়। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।’
অজয় মজুমদার (২৩) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি নোবিপ্রবির ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৭ ডিসেম্বর সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় ট্রাকচাপায় নিহত হন।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST