শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ থেকে বহিষ্কার আঃ সামাদ ধলুঃ

Reporter Name / ২২১৯ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:০১ পূর্বাহ্ণ

আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে পুলিশের হাতের গ্রেফতারের পর বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবুস সামাদ ধলুকে দল থেকে অস্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বহিস্কারপত্রে তাকে ইউনিয়ন আওয়ামীলীগ থেকে অস্থায়ী বহিস্কার করা হয়। মঙ্গলবার বিকেলে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, গত বুধবার (২০ জুলাই) গভীর রাতে সিএনজিযোগে সঙ্ঘবদ্ধ হয়ে কয়েকজন উপজেলার ভাটকৈ এলাকায় ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ভাটকৈ বাজারে একটি সিএনজিসহ তিনজনকে আটক করে। আটককালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বোলকাটার, কাচি, হাসুয়া ও চেইন উদ্ধার করে পুলিশ। আটককৃত তিন জনের মধ্যে ছিলেন বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী ৪৪ নং সদস্য আবুস সামাদ ওরয়ে ধলু। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরন্দ্রনাথ চক্রবতী বলেন, অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে পুলিশ আবুস সামাদ ধলুকে গ্রেফতার করে। সে গ্রেফতার হওয়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এবিষয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বরিবার ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক সভায় সবার সম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে তাকে দল থেকে অস্থায়ী বহিস্কার করা হয়। তিনি আরও বলেন, ধলুকে দল থেকে স্থায়ী বহিস্কার করা জন্য ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ও জেলা কমিটিকে সুপারিশ পাঠানো হয়েছে। এদিকে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবুস সামাদ ধলুকে দল থেকে অস্থায়ী বহিস্কার করার বিষয়টিও নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST