বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তেল-সারের দাম বাড়ায় বিপাকে কৃষক

Reporter Name / ২১৭৮ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:৪৭ পূর্বাহ্ণ

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:জ্বালানি তেলের দাম বাড়ায় হতাশ হয়ে পড়েছে নীলফামারীর কৃষকরা। ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। অপর দিকে চলতি আমন মৌসুমে আকাশের বৃষ্টি না হওয়ায় সেচযন্ত্র ব্যবহার করে সেচ দেওযেল-সারের দাম বাড়ায় বিপাকে কৃষক

জ্বালানি তেলের দাম বাড়ায় হতাশ হয়ে পড়েছে নীলফামারীর কৃষকরা। ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। অপর দিকে চলতি আমন মৌসুমে আকাশের বৃষ্টি না হওয়ায় সেচযন্ত্র ব্যবহার করে সেচ দেওয়ার খরচ যোগ হওয়া ও বেশি দামে সার কিনতে হিমশিম খাচ্ছে তারা।

সরজমিনে শনিবার (৬ আগস্ট) জেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বে ১ বিঘা জমি চাষ করতে লাগত ৩০০ টাকা, যা জ্বালানি মূল্য বেড়ে দাড়িয়েছে ৪৫০ টাকা। সেচ ও সার মিলে অতিরিক্ত প্রায় দেড়-দুই হাজার টাকা বেশি খরচ হবে ১ বিঘা জমিতে। এতে চাষাবাদ করে খরচ সবকিছু বাদ দিলে কৃষকের ভাগ্যে আর কিছুই জুটবে না বলে দাবি কৃষকদের।

জেলা সদরের হাড়োয়া এলাকার কৃষক আবুল কালাম বলেন, সরকার হামাক আর বাচাইবে না। যেভাবে দাম বাড়ায়ছে তাতে আবাদ ও করা যায় না। এখন ঘরে বসে থাকি মরা ছাড়া উপায় নাই।

জলঢাকা এলাকার কৃষক মতিয়ার বলেন, আকাশে পানি নাই, ৫০০ টাকার তেল আনছি ৩ ঘন্টা মেশিন চলে নাই । মটর দিয়া দিলে এক’শবার যায় কারেন্ট। সারের যে দাম আবাদ আর করব না।

ট্রাক্টরচালক জসিয়ার ইসলাম বলে, আগে ৩০০ টাকায় এক বিঘা জমি চাষ করতাম। এখন হঠাৎ তেলের দাম বাড়ায় ৪৫০ টাকা নিয়েও লস হব। কৃষকরা তো বুঝতেছে না । সকাল থেকে কয়েকজনের সাথে ঝগড়া লাগছে।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, জ্বালানি দাম বাড়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তবে ফলন ভালো পেলে সে ক্ষতিপূরণ করতে পারবে তারা। আর সারের দাম বাড়ায় তেমন কোনো প্রভাব পড়বে না। এতে করে ইউরিয়া সারের ব্যবহার কমবে। আমরাও চাই ইউরিয়া সারের ব্যবহার কমুক। এর পরিবর্তে ডিএপি সার ব্যবহার করতে পারে কৃষকরা। ডিএপি’র দাম তো বাড়ে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST