রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালতলীতে জমিজমা বিরোধের জেরে মারধর, আহত ৩

Reporter Name / ২৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৪:০৬ পূর্বাহ্ণ

মাসুম বিল্লাহ জাফর বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জমিজমা বিরোধের জের ধরে মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এমাদুল সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। এমাদুলকে গুরুতর আহত অবস্থায় তালতলী এ্যাপোলো হাসপাতালে নিলে তার অবস্থা আশংকা জনক দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন। জানা গেছে, কালকে বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হাং এর ছেলে এমাদুল (৩৫) তাদের পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গেলে এসময়ে তেঁতুলবাড়িয়ার বাবুল (৩৮) হিরোন (৩৫) সোলায়মান (৩০) সহ ১০-১৫ জন লোক এসে জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। পরক্ষনে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে উদ্ধার করে তালতলী এপোলো হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এমাদুল গুরুতর আহত হওয়ায় তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানা গেছে। তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ৯৯৯ এ কল করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এমাদুলকে উদ্ধার করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST