বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তাকওয়ার পথে হোক আগামীর পথচলা

Reporter Name / ২৬২৯ Time View
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৩:৩৬ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মুমিনের হৃদয় আন্দোলিত করে তাকওয়ার পয়গাম নিয়ে এসেছিল মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে শাওয়ালের বাঁকা চাঁদ উঁকি মারলো আকাশ প্রাণে। বিদায় নিল রমাদান। বিদায় নিল ঈদ। প্রাপ্তির ঝুলিতে রইল টা কী? কিবা অর্জন হল আমার? পরপারের সঞ্চয়পাত্রে কিছু জমা হলো তো! নাকি ঈদের নতুন জামা, দামী জুতো, ঈদ কার্ড, আর সালামীর কিছু নতুন নোট। না এগুলো তো কেবল ঐ উপলক্ষ। বরং মুমিনের লক্ষ্য হচ্ছে ভিন্ন কিছু। আর তা হচ্ছে, তাকওয়া অর্জন। মূলত মাহে রমজান হচ্ছে ট্রেনিং টাইম। একমাস তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে, বাকি এগারো মাস তাকওয়া তথা খোদাভীতির পথে নিজেকে পরিচালিত করার প্রশিক্ষণ। মাহে রামাদান যেন এ পয়গাম দেয়, হে মুমিন যে মালিকের বিধান পালনার্থে এ মাসে দিনের নির্ধারিত সময়ে হালাল খাবার ও বৈধ স্ত্রী থেকে দূরে ছিলে। ঠিক তেমনি বাকি এগারো মাস সেই মালিকের বিধান মান্য করে, হারাম আহার্য হারাম কর্ম হতে নিজেকে বিরত রাখ। রবের অবাধ্যচারণে নিজেকে বিলিয়ে দিওনা। হৃদয়ের গহীনে যদি এই অনুভূতিটুকু জাগ্রত করতে পারি, তাহলে বুঝতে হবে আমার হৃদয়ের তাকওয়ার বীজ অঙ্কুরিত হয়েছে। সুতরাং একটি চারা গাছকে ফলে-ফুলে,পত্র-পল্লবে, সুশোভিত করতে যেমনি প্রয়োজন হয় পানি পরিচর্যা ও সার প্রয়োগ। ঠিক তেমনই হৃদয়ের মাটিতে সদ্য অঙ্কুরিত সেই তাকওয়ার চারাতেও নেক আমলের পানি,গুনাহের পোকা থেকে পরিচর্যা ও দোয়া-র সার প্রয়োগ যদি করতে পারি, তবেই তাকওয়ার এ বৃক্ষের ফল উপভোগ করব জান্নাতে।হ্যা৺ জান্নাত তো তৈরিই করা হয়েছে মুত্তাকীদের জন্য। এরশাদ হচ্ছে “তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে মুত্তাকিনদের জন্য” (আল ইমরান – ১৩৩) আর যদি এমনটি না হয় তবে মাহে রমজানের লক্ষ্য হতে আমি ছিটকে পড়লাম। আর উপলক্ষ নিয়েই আনন্দে আত্মহারা হয়ে মূল লক্ষ্য কেই ভুলে গেলাম। যা আদৌ কাম্য নয়। তাই আসুন মাহে রমজানের পরবর্তী দিনগুলোতে তাকওয়ার পথেই হোক আমাদের পথ চলা আল্লাহ পাক আমাদের তাকওয়ার স্নিগ্ধতায় সিক্ত হওয়ার তৌফিক দান করুন।আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST