বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে ৬ মাসে বন্ধ ৯১ পোশাক কারখানা Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁওয়ে দ্রুতযান এক্সপ্রেস কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

Reporter Name / ২৪৪৩ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ

মোঃ আকতার আলী ( মিলন)ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঠাকুরগাঁওয়ে রেল স্টেশনের প্ল্যাটফরমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক সারোয়ার হোসাইন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যুবকটির পরনে ছিল লাল রঙের শার্ট ও জিনসের প্যান্ট। মৃত যুবকের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর জন্য রেলওয়ে পুলিশ দিনাজপুর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST