সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জননেত্রী শেখ হাসিনা’র উপহারের ঘর চাইলেন স্বামী সন্তানহীন অসহায় জমেলা খাতুন

Reporter Name / ২৭৯৯ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৫:০০ অপরাহ্ণ

 

 

নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ

মানুষের মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান হলো অন্যতম।
জননেত্রী শেখ হাসিনা’র সরকার এই বাসস্থানের সুযোগ করে দিলেও জমেলা খাতুনের মত অসহায় একখানি ঘর থেকে বঞ্চিত।

যশোর জেলার শার্শা উপজেলার
৮নং বাগাআঁচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টেংরা গ্রামের অসহায় জমেলা খাতুন যার নেই কোনো চাষের জমি, নেই কাজ করে সংসার চালানোর মতো শক্তি সামর্থ্য,মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে চলে তার সংসার, মাঝে মাঝে করেন ঝি এর কাজও।সংসারের হাল ধরার মতো এই দুনিয়ায় কেউ নেই তার।

স্বামী সন্তান থাকলেও নিরুদ্দেশ হয়েছেন বছর দশেক আগে।তাই অসুস্থ হলে প্রতিবেশীরাই একমাত্র ভরসা।

সরজমিনে গিয়ে দেখা জমেলা খাতুনের ছাবড়া ঘরটি ভেঙে দুমরে মুচড়ে পড়ে আছে।
জমেলা খাতুন জানান,বিগত আম্ফান ঝড়ে ঘরটি ভেঙে গেলেও আজ পর্যন্ত ঘরটি মেরামত করতে পারেননি তিনি।
বর্তমানে ঝড় বাতাস হলে দৌড়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন জমেলা।

স্থানীয় বাসিন্দা মিন্টু,আকবর আলীসহ বেশ কয়েকজন জানান,জমেলা খাতুন দীর্ঘদিন ধরেই এই ভাঙা ঘরটি নিয়ে খুবই দুরাবস্থায় আছেন।আজ পর্যন্ত কোনো সরকারি অনুদানও জোটেনি তার কপালে।

স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তার দিকে একটু সুনজর দেন এবং একটি ঘরের ব্যবস্থা করে দেন সেই প্রত্যাশাই ব্যক্ত করেন জমেলা ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST