শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জঙ্গল সলিমপুরের আলীনগরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

Reporter Name / ২৪৮৩ Time View
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ

 

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরস্থ দূর্গম আলীনগরে অবৈধ বসতবাড়ী উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্ব যৌথ বাহিনীর সহযোগিতায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আলীনগরে পাহাড় কেটে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। এসময় বিপুল সংখ্যক ঘর বাড়ী, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয় স্ক্যাভেটর,বুলডোজার দিয়ে। অভিযানে পুলিশ, র ্যাব , আনসারসহ হাজারো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়,তারপরও অবৈধ বসবাসকারীরা বিশেষকরে মহিলারা উচ্ছেদ কাজে বাধা দেয়,তারা বেশ কিছুক্ষন অবরুদ্ধ করে রাখে অভিযান,এরপর জেলা প্রশাসক তাদের কে সরকারের কর্মসূচী বাস্তবায়নে সহযোগীতা করার জন্য আহ্বান জানায়। এতে তাদেরই মঙ্গর হবে বললে এবং প্রকৃত ভূমিহীনদের ভূমি দেয়া হবে বলে জানান,এরপর অবরোধকারীরীরা সরে যায়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকের এ উচ্ছেদ অভিযান। আলীনগরকে দীর্ঘদিন যাবত অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছিল। সরকার যেহেতু মহাপরিকল্পনা গ্রহণ করেছে তাই আলীনগরকে সাজাতে এখানে যত অবৈধ বসবাসরত আছে তাদেরকে আগামী এক মাসের মধ্যে আলীনগর ছাড়তে হবে। একমাসের মধ্যে পাহাড় কেটে বসবাস করা অবৈধদের সম্পুর্ন উচ্ছেদ করা হবে। তবে যারা মুলত ছিন্নমূল মানুষ এখানে বসবাস করছেন তাদের লিষ্ট তৈরীর কাজ চলছে। তাদেরকে এখানে পুনর্বাসন করা হবে। এর বাহিরে কোন অবৈধ থাকতে পাবেনা। উচ্ছেদ
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল,পরিবেশ অধিদপ্তর পরিচালক ফেরদৌস আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, (সীতাকুন্ড সার্কেল) আশরাফুল করিম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST