রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় দাফনের এক মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন।

Reporter Name / ২০৩২ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩:২৫ পূর্বাহ্ণ

মো:সাব্বির হোসেন রনি।গাইবান্ধা প্রতিনিধি :দাফনের এক মাস পর গাইবান্ধার সাদুল্লাপরে হাছিম রায়হান (২) নামে এক শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতাখারুল রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ জুলাই তাজনগর গ্রামের রুবেল সরদার পরিবার নিয়ে পাশ্ববর্তী গ্রামে বিয়ের দাওয়াত খেতে যান। ওইদিন সেখান থেকে তার শিশু ছেলে হাছিম রায়হান নিখোঁজ হয়। পরদিন ১২ জুলাই বাড়ির পাশের একটি গভীর কূপে শিশু হাছিমের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ তুলে তড়িঘড়ি করে ওইদিন রাতেই পারিবারিক করবস্থানে দাফন করা হয় শিশুটিকে।

পুলিশ বলছে, শিশুটির মৃত্যু নিয়ে পরবর্তীতে তার মা হোসনে মমতা তিথির সন্দেহ হয়। পরে তিনি বাদী হয়ে গত ২৪ জুলাই স্বামী-শ্বশুরসহ ৮ জনের নামে আদালতে হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, মামলা করার পর আদালত মরদেহ উত্তোলনের পর মর্গে পাঠানোর নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST