রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খুলনার আ‌লো‌চিত শহিদুল হাওলাদার হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Reporter Name / ২৫৮২ Time View
Update : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল রাজজাক( মনটু )
খুলনা বিভাগীয় প্রধান;

খুলনা মহানগরীর জোড়াগেট এলাকার আ‌লো‌চিত শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামির যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনা‌লের বিচারক মো. সাইফুজ্জামান হি‌রো এ রায় ঘোষণা করেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সুমন ম‌ল্লিক ও আ‌শিকুর রহমান আ‌শিক। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কালু ওর‌ফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। এদের মধ্যে তালেব হাওলাদার ছাড়া সব আসা‌মি পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাইদুল জোড়াগেট এলাকার হাজেরা বেগমের ছেলে। তিনি পেশায় একজন মৌসুমী ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা, আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান দুই আসামি বাবু ওরফে গুড্ডু বাবু ও আল মাহমুদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরে তাদের নাম বাদ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST