রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় বিকেলের পরে আসে গোধুলী কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭২৫ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৪:৫১ পূর্বাহ্ণ

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব হাসিতে পারে সুন্দর হাসি, এসো হে মানুষ কবিতাকে ভালোবাসি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কবিতা দিবস উদযাপন-২০২২ ও হোসাইন মুহাম্মদ আনোয়ার রচিত “বিকেলের পরে আসে গোধুলী” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট উন্মুক্ত মঞ্চে (গ্রোয়ার্স মার্কেট) বেলান সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ আকর্ষণ ছিলেনঃ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ এর সভাপতিত্বে বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি সাহিত্য সংস্কৃতি সংগঠক লুৎফর রহমান,কবি ও লেখক হাবিবা বেগম,খানসামার শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক দেবনাথ সিদ্ধার্থ শংকর।
প্রধান আলোচকঃকবি,লেখক ও গবেষক,বীরগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল ডঃমাসুদুল হক।

বিশেষ আলোচকঃ কবি,লেখক ও সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু,ভূষির বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস, দিনাজপুর জেলার কবি ও নাট্যকর্মী ওয়াসীম আহমেদ শান্ত, খানসামা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী,নারী সাংবাদিক চৌধুরী নুপুর নাহার তাজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
আরও উপস্থিত ছিলেন বিকেলের পরে আসে গোধুলী কাব্যগ্রন্থের লেখক হোসাইন মুহাম্মদ আনোয়ার।
সহযোগিতায় ছিলেন বেলান সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য কবি ডি এম মুজির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST