সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

Reporter Name / ২৪০৩ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২:৩৩ পূর্বাহ্ণ

খানসামা,দিনাজপুর দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে খানসামা উপজেলা সদরে ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বারপাড়ার তফসের আলীর ছেলে। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে তাঁকে খানসামা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST