বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামে রাজারহাটে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজারহাট মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ২৪৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ২:০৭ পূর্বাহ্ণ

মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃসোমবার সকাল ১০ঃ৩০ঘটিকায় ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার নির্মিত ম্যূরালে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এসময় রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য কবি শফি খান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় শোক দিবসে ফুলের তোরা দিয়ে জাতির পিতার নির্মিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, এরপর একে একে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আবুনূর মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদ রহমান ব্যাপারী, জেলা পরিষদ সদস্য ও চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ,সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজারহাট অফিসার্স ক্লাবে ১৫ই আগস্ট জাতির পিতার নারকীয় হত্যাকান্ডের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, প্রেসক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা সহ তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুবিব,শেখ কামাল,শেখ জামাল ছোট্ট শেখ রাসেল সহ সকল শহীদের স্মৃতি চারণ করা হয়। বক্তারা ইতিহাসের নারকীয় এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং জীবিত খুনীদের দ্রুত দেশে এনে মৃত্যুদন্ড কার্যকরার দাবী জানান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ উপজেলা আওয়ামীলীগে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST