বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামের রাজারহাটে প্রতারক হাবিবুরের বিরুদ্ধে থানায় অভিযোগ।

Reporter Name / ২৫১৪ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ

মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীর মামুদ গ্রামের আব্দুল হামিদের ছেলে হাবিবুর রহমান(৩৬) বিরুদ্ধে প্রতারণার দায়ে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন,নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা আলহাজ্ব সামছুল হক। থানার অভিযোগ সুত্রে জানা যায় প্রতারক হাবিবুর রহমানের সাথে আলহাজ্ব সামছুল হকের সখ্যতা থাকার কারণে তাদের মাঝে সুসম্পর্ক গড়ে উঠে।প্রতারক সেই সুযোগ কে কাজে লাগিয়ে আলহাজ্ব সামছুল হকের নাতি গোলাম রব্বানীকে পল্লী বিদ্যুতের চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে গত ২৩/১২/২০ইং ১ লক্ষ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে (০১০০২১৮২৬৫৯৫৬)জনতা ব্যাংক কুড়িগ্রাম শাখা হিসাব নম্বরে গ্রহণ করেন। পরে আরও ১০ হাজার টাকা হাতক্যাশ গ্রহণ করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে চাকুরী ও টাকা কোন টাই ফিরত পাচ্ছিলো না। গত ১/৭/২২ ইং বিকেল আনুমানিক ৪ঃ০০ঘটিকায় আলহাজ্ব সামছুল হক গ্রামের কয়েকজন মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে প্রতারক হাবিবুর রহমানের বাড়িতে এসে টাকা ফিরত চাইলে প্রতারক হাবিবুর ক্ষিপ্ত হয়ে আলহাজ্ব সামছুল হক কে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে এ ঘটনায় আলহাজ্ব সামছুল হক বাদী হয়ে ঘটনার দিনে রাজারহাট থানায় প্রতারক হাবিবুর রহমান এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং রাজারহাট থানা পুলিশের কাছে এর প্রতিকার চান। এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন,অভিযোগ পেয়েছি,ঘটনাটির আসল বিষয় জানার চেষ্টা করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST