বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামের রাজারহাটে ডাংরারহাট হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত,এক প্যানেলের ভোট বর্জন,সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।

Reporter Name / ২২৯১ Time View
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২, ১:২৭ অপরাহ্ণ

মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্যে বিদ্যালয় কক্ষে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার ৩রা জুলাই ২০২২ইং এতে ১৩২ জন অভিভাবক ভোটারের মধ্যে ৬৪ জন ভোটারের উপস্থিতি পাওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান। প্যানেল ১ এ ভোটে অংশ গ্রহণ করেন শরিফুল ইসলাম, আশরাফুল আলম, চান্দ মিয়া ও সাহেদুল ইসলাম।তবে প্যানেল ১ এর সাইদুল ইসলামের প্রার্থীতা আদালত কর্তৃক বাতিল করা হলে প্যানেল ১ অসম্পূর্ণ প্যানেল হিসেবে ভোটে একক প্যানেল হিসেবে অংশগ্রহণ করে নির্বাচিত হন।অভিযোগের প্রেক্ষিতে সাইদুল ইসলামের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা। প্যানেল দুই এ প্রতিদ্বন্দ্বিতা করেন নুরজামাল , আবুল হোসেন, আবুল কালাম ও আনিসুর রহমান । প্যানেল ২ বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বরাবর লিখিত অভিযোগ দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। ভোট কেন্দ্রের প্রাপ্ত তথ্য থেকে জানা যায় ভোট গ্রহণ শুরুর পূর্বে দ্বিতীয় প্যানেল ভুক্ত প্রার্থীগন প্রার্থীতা বর্জনের ঘোষণা দিয়ে ভোট কেন্দ্র থেকে চলে যায়।বিকেল ৪.০০ ঘটিকায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিতর্কিত এই নির্বাচনে ১৩২ জন অভিভাবক সদস্য ভোটার হলেও মাত্র ৬৪জন ভোটার ভোট প্রদান করেন। বিতর্কিত এই ভোট বর্জনের পরে এক তরফা নির্বাচন নিয়ে এলাকায় শুরু হয়েছে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। বিতর্কিত এই নির্বাচনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন ভোট সুষ্ঠু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন,স্কুলের ভোটের বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন ফলাফল পাইনি,বিতর্কিত নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি নির্বাচনে নিযুক্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST