সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়নে দরপত্র ছাড়াই আবাসন প্রকল্পের মালামাল বিক্রি।

Reporter Name / ২২৫২ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ

মোঃমকবুল হোসেন। (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর আবাসন প্রকল্পের পরিত্যক্ত লোহার রড,টিন,এঙ্গেল ও ইট যার আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা। সরকারী নীতিমালা উপেক্ষা করে তার স্বীয় স্বার্থ হাছিল করতে তার নিকট আত্মীয় চাতাল ব্যবসায়ী ইউসুফ আলীকে গত ৪/৯/২২ ইং তারিখে ইউনিয়ন পরিষদের নিজস্ব লোকবল দিয়ে নিলাম কমিটি তৈরি করে ৮,৩৫০০০/আট লক্ষ পয়ত্রিশ হাজার টাকা। নামে মাত্র মুল্যে জয় কুমোর আবাসন প্রকল্পের মালামাল নিলামে বিক্রি করা হয় বলে চেয়ারম্যান ছাদেকুল হক নুরু প্রকাশ করেন। স্থানীয় যুবক মশিউর রহমান বিপ্লব ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকুল হক নুরুর এহেন দুর্নীতি প্রতিবাদ করে বলেন, জয়কুমোর আবাসন প্রকল্পের মালামাল নিলামে ক্রয় করার জন্য একাধিক বার ছিনাই ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হলেও কোন তথ্য তারা প্রকাশ করেনি। এমন কি নিলামের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি।গোপনে নিজের পছন্দের লোক কে নামেমাত্র মুল্যে আবাসন প্রকল্পের মালামাল বিক্রি করার খবর প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ কারী মশিউর রহমান বিপ্লব আরও বলেন, যে সকল মালামাল নিলামে ৮লক্ষ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে, আমি সেই মালামাল ১৫ লক্ষ নিতে রাজি আছি। এবিষয়ে ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাদেকুল হক নুরু বলেন,সরকার আমাকে এস্টিমেট তৈরি করে দিয়েছে। আমি সরকারী বিধি মোতাবেক নিলাম কমিটি করেছি, নির্দিষ্ট সময়ে নিলাম হয়েছে, প্রচার-প্রচারণা হয়েছে। যদি কেউ মনে করে সেটা সরকার বুঝবে,আমার কোন আপত্তি নেই। প্রতিপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ইউএনও স্যার, তদন্ত কমিটিও করে দিয়েছে বিষয়টি দেখবেন। এব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন,অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি,তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST