বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার Logo নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo শ্রীপুরে নির্মাণকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি Logo সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ, রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে ভার্চুয়াল অপপ্রচার Logo বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক Logo লক্ষ্মীপুর বিআরটিএতে দালাল ছাড়া মিলছে না সেবা Logo মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবাসহ সাতক্ষীরার ১ ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার Logo দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 শার্শা ( যশোর ) প্রতিনিধি : / ১৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ

 যশোরের শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংগঠন সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সকালে, উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নারী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ অসহায় শিক্ষার্থীদের মাঝে উপহার উপকরণ হিসেবে খাতা কলম, চক ও কাঠের লেখার ব্লাকস্লেট সহ অন্যান্য শিক্ষা উপকরণ ও খাবার সামগ্রীঃ কেক, চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। আলোকিত নারী সংগঠনটির পরিচালক-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম এর পাঠানো উপহার সামগ্রী নিয়ে উপস্থিত ছিলেন, আলোকিত নারী সংগঠন সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ সাবরিনা মমতাজ ও সহ-সভাপতি শরিফুল ইসলাম উজ্জ্বল।   এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, সময় টিভির বেনাপোল প্রতিনিধি ও উক্ত সংগঠন সংস্থার কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হকসহ উপস্থিত উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে আলোকিত নারী সংগঠন সংস্থার পরিচালক-সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম ও সাধারণ সম্পাদক মোছাঃ সাবরিনা মমতাজ এর পক্ষ থেকে জানান, আজ আমরা শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও খাবার সামগ্রী বিতরণ করেছি। মূলত এই সংগঠন সংস্থা, একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের কল্যাণে বাল্যবিবাহ বন্ধ ও প্রতিরোধে কাজ করে থাকি এবং এছাড়াও আমরা মাদক প্রতিরোধে ও বঞ্চিত শিশুদের অধিকার এ কাজ করে থাকি। আপনাদের মাধ্যমে সমাজের দ্বায়িত্বশীলদের প্রতি জানাতে চাই, আপনাদের সহযোগিতায় আমরা সমাজের কল্যাণে ও সমাজসেবা মূলক কাজে এগিয়ে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST