রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান Logo খানসামায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা Logo ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ Logo নেত্রকোনায় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার Logo সাপাহারে গলায় ফাঁস দেওয়া গ্রামপুলিশের মরদেহ উদ্ধার Logo নেত্রকোণায় বিএডিসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

বিশেষ প্রতিবেদকঃ / ১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। দায়িত্ব পালনরত সাংবাদিককে ভয় দেখিয়ে, হামলা করে কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করতে হবে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এর প্রভাব পড়বে পুরো সাংবাদিক সমাজের ওপর। মাঠপর্যায়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো সাংবাদিক আক্রান্ত হওয়ার পরও যদি অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, তাহলে তা আইনের শাসন ও সাংবাদিক নিরাপত্তা—দুই ক্ষেত্রেই নেতিবাচক বার্তা দেয়। মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো চাপের কাছে সাংবাদিক সমাজ মাথা নত করবে না। সাংবাদিকের ওপর হামলার প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST