সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান Logo সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫নং পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বেড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে পাতাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদাতলা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। সভাপতিত্ব করেন পাতাড়ি বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান। সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচিত হলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে শান্তিপ্রিয়, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। তিনি বলেন, “মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতে অগ্রাধিকার দেওয়াসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।” মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলে আনিসুর রহমান তা মনোযোগ দিয়ে শোনেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় ঘিরে পাতাড়ি ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST