মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার Logo নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo শ্রীপুরে নির্মাণকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি Logo সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ, রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে ভার্চুয়াল অপপ্রচার Logo বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক Logo লক্ষ্মীপুর বিআরটিএতে দালাল ছাড়া মিলছে না সেবা Logo মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবাসহ সাতক্ষীরার ১ ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার Logo দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা Logo সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

শার্শা ( যশোর ) প্রতিনিধি : / ১৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

যশোরের শার্শায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত তিন চাকার পুরোনো ভ্যান জব্দ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের শার্শা উপজেলা কলেজের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে প্রথম অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলম, এএসআই রমজান আলী, এএসআই মো. আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় মো. সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত তিন চাকার পুরোনো ভ্যান উদ্ধার করা হয়। গ্রেপ্তার সহিদুল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। অপরদিকে, একই দিন রাতে উপজেলার ডিহি ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মো. ওয়াসিম (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপিনাথপুর গ্রামের আব্দুল আওয়াল অটিস্টিক স্কুলের সামনে গোড়পাড়া-কাঁশিপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম শার্শা উপজেলার গোপিনাথপুর গ্রামের মোবারক হোসেন ব্যাপারীর ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, পৃথক অভিযানের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST