বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চিরবিদায় নিলেন বেনাপোলের বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কালাম আজাদ

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৫৫৬ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ

পৃথিবী’র মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন বেনাপোলের বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মো.আবুল কালাম আজাদ(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার পিতা বেনাপোল বাজরের বিশিষ্ঠ ব্যবসায়ী মৃত আব্দুর রহমান লাল।  ৫ ভাই ৩ বোনের মধ্যে মরহুম আবুল কালাম ছিলেন সেজোজন। তিনি স্ত্রী,কন্যা ও এক ছেলে সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার(২ ডিসেম্বর/২০২৪) ইং তারিখ “জোহর” নামাজ শেষে বেনাপোল বাজারস্থ পুকুরপাড় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাজ বেনাপোল-যশোর মহসড়ক সংলগ্ন মসজিদ প্রাঙ্গণ ছাড়িয়ে মহাসড়কে অবস্থান নেয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ তার এই জানাযায় অংশ নেন। জানাযায় ইমামতি করেন পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম-মুফতি আলমগীর,সহযোগীতায় ছিলেন মসজিদের মোয়াজ্জেম-মো.নজরুল ইসলাম। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে,এশা’র নামাজ শেষে তার পৈতৃক “লাল মিয়া সুপার মার্কেট” সংলগ্ন বাসায় রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে যান,এ সময় তার সহধর্মিনী তার পাশেই ছিলেন। ফজরের নামাজের সময় তার সহধর্মিনী জাগ্রত হলেও স্বামী আবুল কালাম আজাদকে অচেতন দেখে তার(স্ত্রী) ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের মধ্যে ছুটে আসেন এবং সাথে সাথে ডা.রবিউল শেখ’কে খবর দেন। মধ্য রাতের কোন এক সময় তার(কালাম) মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়ে দেন। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইতোমধ্যেই বেনাপোল বাজার কমিটি’র পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST